1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার দেশবাসীকে শুভেচ্ছা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূস

ইংরেজি নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে নতুন বছরের উদ্ভাবনী শক্তি ও আশাবাদী পথচলার কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বছরের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে এবং নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।”

নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক, এমন কামনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা নতুন বছরের আগমনে সমাজের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট