1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দাপুটে জয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দাপুটে জয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের আমেরিকা অঞ্চলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সোমবার (১০ মার্চ) বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল নারী ক্রিকেট দল। ২৫ রানের ব্যবধানে তারা স্বাগতিক আর্জেন্টিনাকে পরাজিত করে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্রাজিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আর্জেন্টিনা। ১৫.১ ওভারেই তারা মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায়।

ব্রাজিলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নিকোল মন্তেইরো। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জেতেন মন্তেইরো।

আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। এই বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্র দল ডাবল লিগ পদ্ধতিতে খেলছে। টুর্নামেন্টের শীর্ষ দলটি বিশ্বকাপ বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে খেলার সুযোগ পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট