1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক, ৮ আ.লীগ কর্মী আটক

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
৮ আ.লীগ কর্মী আটক

জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠক চলাকালে ৮ জনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

দিবাগত রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫) ও মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও মেয়র ছানুর অফিস সহকারী মো.রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো. শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়।

পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে নাশকতার পরিকল্পনায় তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন। এমন খবরে ভিত্তিতে তার পাথালিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের কর্মী।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় সাবেক মেয়রের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা সকলেই আওয়ামী লীগের কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট