1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চার শতাধিক দলিল নাটকীয় ভাবে নিয়ে গেল দুর্বৃত্তরা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চার শতাধিক দলিল নাটকীয় ভাবে নিয়ে গেল দুর্বৃত্তরা

মানিকগঞ্জ শহরের জেলা দলিল লেখক সমিতির কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চার শতাধিক দলিল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে শহরের জেলা কালেক্টরেট ভবনের সামনে দলিল লেখক সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জেলা দলিল লেখক সমিতির নিজস্ব ভবন নেই। জেলা কালেক্টরেট ভবনের সামনে অবস্থিত একটি দ্বিতল ভবনের নিচতলা ভাড়া নিয়ে দলিল লেখক সমিতি তাদের কার্যক্রম পরিচালনা করে। সমিতির কার্যালয়ে অর্ধশতাধিক দলিল লেখক দলিল তৈরি ও সংশ্লিষ্ট অন্যান্য কাজ করেন।

দলিল লেখক সমিতি ও স্থানীয় সূত্র জানায়, ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত দলিল লেখক সমিতির কার্যালয়ে হানা দেয়। ওই সময় কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোকসেদ আলী নামে এক নিরাপত্তাকর্মী।

মোকসেদ আলী জানান, রাত সাড়ে তিনটার দিকে তিনি ফটকের (গেট) শব্দ শুনতে পান। বাইরে বের হলে দুর্বৃত্তরা লোহার ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে নিচতলার একটি কক্ষে আটকে রাখে। এরপর বারান্দায় থাকা স্টিলের আলমারি ভেঙে দলিলপত্র নিয়ে চলে যায়।

দলিল লেখক সমিতির সহসভাপতি বশির আহমেদ বলেন, ‘স্টিলের আলমারিতে রাখা তিনটি বান্ডিলের চার শতাধিক মূল দলিল নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে যারা দলিলগুলো নিয়ে গেছে, তাদের কোনো লাভ হবে না। কিন্তু এ ঘটনায় আমাদের এবং গ্রাহকদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এটি দলিল লেখকদের মধ্যে কোনো শত্রুতার জের ধরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ তদন্তের পাশাপাশি কার্যালয়ের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে।

এই চুরির ঘটনায় দলিল লেখক সমিতির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি গ্রাহকদের দলিল হারিয়ে যাওয়ায় তাঁদেরও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দলিল উদ্ধারের দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতির সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট