1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

নিরাপত্তাজনিত কারণে বড়দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

আজ ২৫ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ইফতেখার হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির ভিত্তিতে ডিএমটিসিএল স্টেশনটি আজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন চালু থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আগামী ৩১ ডিসেম্বর ও নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারিতেও বন্ধ থাকবে। এর আগে গত ১৬ ডিসেম্বরও একই কারণে স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বার্তাসংস্থা ইউএনবিকে জানিয়েছেন, মেট্রো স্টেশনের মাধ্যমে বহিরাগতদের সহজে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ হওয়ায় নির্দিষ্ট দিনে স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথ রয়েছে, যা প্রয়োজনে বন্ধ রাখা সম্ভব। তবে মেট্রো স্টেশনের মাধ্যমে বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করা কঠিন। তাই বিশেষ দিনে মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখার প্রস্তাব করেছি, যা অনুমোদিত হয়েছে।”

গত ৮ ডিসেম্বর প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সময় প্রক্টর উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ রাখলেও মেট্রো স্টেশন খোলা থাকলে বহিরাগতদের প্রবেশ রোধ করা সম্ভব নয়। এ কারণে নিরাপত্তার স্বার্থে বিশেষ দিনে স্টেশনটি বন্ধ রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষের এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট