1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা চায় নির্বাচন কমিশন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
নির্বাচন কমিশন, ইসি সুপারিশ, নির্বাচনি আইন সংস্কার, নির্বাচন ব্যয় নিয়ন্ত্রণ, মিডিয়ার নিরপেক্ষতা

নির্বাচনের সময় নির্বাচন কমিশন (ইসি) যেন পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং কেউ হস্তক্ষেপ করতে না পারে, এমন সুপারিশ করেছে ইসি। পাশাপাশি নির্বাচনি ব্যয়, অপরাধ এবং নির্বাচন-পরবর্তী বিচার সংক্রান্ত ক্ষমতা আরও শক্তিশালী করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করেন ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

ইসি সচিব শফিউল আজিম জানান, নির্বাচনের সময় নির্বাচন কমিশন সংবিধান ও আইনের আওতায় সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে চায়। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়া এবং হস্তক্ষেপের মতো সমস্যার সমাধান প্রয়োজন।

তিনি আরও বলেন, আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিতকরণ নির্বাচনি কর্মকাণ্ডে কোনও ধরনের বাধা যেন না আসে এবং কোনও কর্তৃপক্ষ যেন হস্তক্ষেপ করতে না পারে। নির্বাচন পরবর্তী অপরাধের বিচার যাতে নিশ্চিত হয়।

মিডিয়া যেন নিরপেক্ষভাবে কাজ করে। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলা উচিত। নির্বাচনি ব্যয়ের সঠিক নজরদারি এবং অপরাধের সুনির্দিষ্ট বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিধি শক্তিশালী করা প্রয়োজন।

সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ইসির কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালত অগাধ ক্ষমতা দিয়েছে। তবে এই ক্ষমতার প্রয়োগ সঠিকভাবে হয়নি। প্রয়োগের সমস্যা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

ইসি সচিব শফিউল আজিম বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব অঙ্গ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। এই দায়িত্ব পালনে যেন কোনও বাধা সৃষ্টি না হয়, সে জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট