1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

নোট-গাইড বই মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
পাঠ্যপুস্তক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ দিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) এক নোটিশে এনসিটিবি এ নির্দেশনা জারি করে। নোটিশে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এই কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই পাঠ্যবই সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত সহায়ক বই মুদ্রণ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, পাঠ্যবই ছাপার আগেই পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো তা খতিয়ে দেখতে এনসিটিবি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বাধীন এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও জানানো হয়েছে, এনসিটিবির সফটকপি বা সিডি তৈরি ও সরবরাহ কার্যক্রমে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করা হবে। একই সঙ্গে, জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে পাঠ্যবই সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা বা বিলম্ব যাতে না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছে এনসিটিবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট