1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, পৌনে ০২কোটি টাকার গরমিল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান
পিরোজপুর জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ঔষধ ও মালামাল ক্রয়ে পৌনে ০২ কোটি টাকার গরমিল পেয়েছে। অভিযানকালে রাজীব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে ০২জন দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন দুদক।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন দুদক। এ সময় ভ্রাম্যমান  আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ০২ দিনের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পিরোজপুর জেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।
দণ্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং রাহাত রব্বানী পিরোজপুর সদর উপজেলার খামকাটা গ্রামের আজাদ রব্বানীর ছেলে।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) সকালে নিজেদের পরিচয় গোপন রেখে জেলা হাসপাতালে তাদের চলমান অভিযান পরিচালনা করেন। এ সময় ০২জন দালালকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করেন।পরে দুদকের ০৫ সদস্যের একটি টিম হাসপাতালের রান্নার জায়গা, ঔষধের স্টোর রুম সহ গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় খাবারের পরিমাণ ও ঔষধের গরমিল পাওয়া  যায়।
অভিযানে দেখা যায়, হাসপাতালে ঔষধ ও অন্যান্য মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ঔষধ ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ না করায় তারা হাসপাতাল কর্তৃপক্ষকে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার চেক প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ঔষধের সঠিক সরবরাহ দেখানো হয়।
দুদকের পিরোজপুর জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের চলমান অভিযানে ০২জন দালালকে  আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে নিম্নমানের ঔষধ ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ে পোনে ২ কোটি টাকার গরম পাওয়া যায়। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দুদকের প্রধান কার্যালয় পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট