1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, খামেনির মৃত্যুর পর সিদ্ধান্ত বিশেষজ্ঞ পরিষদের ক্ষমতার করিডোরে থাকা ব্যক্তিদেরও চ্যালেঞ্জ করার সাহস রাখে মানবাধিকার কমিশন: মইনুল ইসলাম চৌধুরী উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হার, এএফসি এশিয়ান কাপ শেষ করল বাংলাদেশ নারী দল নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের নানী সাফিয়া খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অতি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট: বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ৯ কোটি মানুষ ঈদে সাধারণ মানুষের জন্য নতুন টাকা নয়, শুধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে: নিহত ১২০০ ছাড়াল, কাতার-সৌদি-বাহরাইনেও হামলা

পুলিশ কনস্টেবলের বাড়িতে শিক্ষার্থীর অনশন

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
পুলিশ কনস্টেবলের বাড়িতে শিক্ষার্থীর অনশন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধূসর গ্রামে পুলিশ কনস্টেবল হাসান আলীর বাড়িতে বিয়ের দাবিতে টানা চারদিন ধরে অনশন করছেন এক কলেজ শিক্ষার্থী। বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় দ্বিতীয়বারের মতো তিনি এ অনশনে বসেছেন। তবে ঘটনার পর থেকেই হাসানের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, চার বছর ধরে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে হাসান তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু কয়েক মাস আগে বিয়ের প্রসঙ্গ তুললে হাসানের মা রাজি হননি।

এরপর প্রথম দফায় বিয়ের দাবিতে হাসানের বাড়িতে অবস্থান নিলে স্থানীয়রা সমাধানের জন্য ৪০ দিনের সময় নেন। তবে নির্ধারিত সময় পার হলেও বিয়ের কোনো খবর না আসায় শিক্ষার্থী আবারও হাসানের বাড়িতে ফিরে আসেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থানের পর থেকে হাসানের মা ও বোন বাড়ি ছেড়ে চলে গেছেন। স্থানীয় ইউপি সদস্য মো. খবির উদ্দিন বলেন, “বিয়ের আশ্বাস দিয়ে ৪০ দিনের সময় নেওয়া হয়েছিল। কিন্তু বিয়ে না করায় মেয়েটি আবারও অবস্থান নিয়েছে।”

বিষয়টি নিয়ে কনস্টেবল হাসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। শিবালয় থানার ওসি এআরএম আল মামুন বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, হাসান তাকে বিয়ে না করলে সামাজিকভাবে হেয় হতে হবে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি তার অনশন চালিয়ে যাবেন। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে, তবে এখনো আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট