1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

পুলিশ সদস্যদের মাতাল অবস্থায় আপত্তিকর নাচের ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
পার্টিতে মদ খেয়ে নেচে গেয়ে ভাইরাল দুই পুলিশ

মাদারীপুরের রাজৈর থানার দুই পুলিশ সদস্যকে মাতাল অবস্থায় আপত্তিকর নাচের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাদের ক্লোজড করা হয়, এর আগে তাদের নাচ-গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি প্রায় দেড় মাস আগে ধারণ করা হলেও সম্প্রতি ছড়িয়ে পড়ায় পুলিশ প্রশাসনে অস্বস্তি সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন এএসআই স্বপন অধিকারী এবং মো. হাদিবুর রহমান। ভিডিওতে দেখা যায়, তারা একটি সেমিপাকা ঘরে মদ্যপ অবস্থায় নাচছেন এবং তাদের সঙ্গে একাধিক নারী উপস্থিত ছিল। নাচের দৃশ্যে আরও দেখা যায়, পাশের খাটে বসে তাল দিচ্ছিলেন রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের একটি গ্যারেজের, যেখানে মাদক সেবনসহ নানা অবৈধ কার্যক্রম চলে। পুলিশ সদস্য ছাড়াও যুবলীগের কয়েকজন পলাতক নেতা এসব আসরে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে পৌঁছালে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। রাজৈর থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন, “পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করে এবং কোনো অবস্থায় আইনের বাইরে কিছু করার সুযোগ নেই।”

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেছেন, “পুলিশ বাহিনী অত্যন্ত শৃঙ্খলা মেনে কাজ করে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অত্যন্ত নিন্দনীয়। কোনোভাবেই এটা পুলিশ সদস্যদের আচরণ হতে পারে না।” তিনি জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে দুই পুলিশ সদস্য দুই রকম সুরে কথা বলেছেন। অভিযুক্ত স্বপন অধিকারী বলেছেন, “আমি বিন্দাস মানুষ, মাঝে মধ্যে একটু আমোদ-ফুর্তি করি। তবে যদি অন্যায় হয়ে থাকে, আমি দোষী।” অপর অভিযুক্ত মো. হাদিবুর রহমান বলেন, “আমার জন্মদিন উপলক্ষে বন্ধু-বান্ধব মিলে একটু আনন্দ-ফুর্তি করেছি, তবে ভিডিওটি কে ভাইরাল করল তা বুঝে আসছে না।”

এদিকে, পুলিশ প্রশাসন এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট