1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

ফিলাডেলফিয়ায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত: বাড়ি-গাড়িতে আগুন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
ফিলাডেলফিয়ায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত: বাড়ি-গাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে অন্তত দুজন আরোহী ছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বে রুজভেল্ট মলের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহরটিতে প্রচণ্ড শীত ও বৃষ্টি থাকায় বিধ্বস্তের সময় পরিস্থিতি ভালোভাবে দেখা যাচ্ছিল না।

লিয়ারজেট ফাইভ ফাইভ উড়োজাহাজটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে ছেড়েছিল এবং এটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরপরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এর মাত্র তিন দিন আগে, ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্তের স্থানটিতে উদ্ধারকর্মীরা কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট