1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের

ফেব্রুয়ারিতে আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ নারী দল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ নারী ফুটবল দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের তিন মাস পরও মাঠের বাইরে রয়েছেন সাবিনা খাতুন ও তাঁর সতীর্থরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এতদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। তবে আসন্ন ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে তারা। এ লক্ষ্যে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সাড়া মিলেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের সঙ্গে তাদের মাঠে দুটি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি, যা ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে। তবে দ্বিতীয় ম্যাচটি হবে ২ মার্চ, যা ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এটি আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে না। নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার এ বিষয়ে বলেন, “আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারি উইন্ডো অন্তত আমরা মিস করলাম না। প্রথম ম্যাচটি আন্তর্জাতিক হলেও দ্বিতীয়টি হবে না। তবে এটি আমাদের জন্য জুনে এশিয়া কাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে কাজে আসবে।”

কোভিডের পর থেকে নারী ফুটবলে আন্তর্জাতিক ফেডারেশনগুলোর আগ্রহ কমে গেছে বলে জানান তিনি। আগে যোগাযোগ করলে যেভাবে সাড়া পাওয়া যেত, এখন তা পাওয়া যাচ্ছে না।

নারী দলের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বাফুফে ভবনে ক্যাম্প শুরু হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে নতুন টার্ফ বসানোর কাজ চলমান থাকায় দলের অনুশীলন হচ্ছে বুয়েটের মাঠে। এদিকে, নারী দলের কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি আরও দুই বছর বাড়ানো হয়েছে।

ডিফেন্ডার মাসুরা পারভীনসহ দুই খেলোয়াড়ের ভুটানের লিগে খেলার প্রস্তাব রয়েছে। তবে বাফুফে আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ায় এবং প্রস্তুতি ক্যাম্পের কথা মাথায় রেখে এই মুহূর্তে কোনো খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়েছেন মাহফুজা আক্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট