1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা শুরু: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি মাস থেকে জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।”

কবর জিয়ারত শেষে তিনি বলেন, “রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।”

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ১৫০ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আন্দোলনে শহীদদের পরিবারের জন্য সরকার সব সময় সহায়তা প্রদান করবে, এটি সরকারের দৃঢ় অঙ্গীকার। শহীদদের পরিবারের প্রতি সরকারের এ সহায়তার হাত বাড়ানো, দেশপ্রেমের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট