1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় বিচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে, সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাজার করার জন্য স্থানীয় কামালের বার্ত্তী বাজারে গিয়েছিলেন বিচ্চু মিয়া। বাজারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বালুরগ্রাম রাস্তায় একটি অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় বিচ্চু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিচ্চু মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এ দুর্ঘটনা তাঁদের গভীরভাবে মর্মাহত করেছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে অটোরিকশার চালক পলাতক। তাঁকে শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত চলছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয়রা রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট