1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ভাণ্ডারিয়ার সমাবেশে চরমোনাই পীরের কঠোর হুঁশিয়ারি

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্য সহ ২ জন আটক

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে দুটি চোরাই মোটর সাইকেল সহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ মার্চ) ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটর সাইকেল পাওয়া যায়।

এঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট