1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

বকশীগঞ্জে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
বকশীগঞ্জে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

সারাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিপীড়ন , অনলাইনে হেনস্থা ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল।

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১০ মার্চ) দুপুরে কে.ইউ কলেজ রোডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সৌরভ , যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান , যুগ্ন আহবায়ক মঈন সরদার , শিক্ষার্থী সুমনা আক্তার।

সম্প্রতি মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা, সারাদেশে নারীদের ওপর নিপীড়ন বন্ধে সরকারি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান ছাত্রদল নেতৃবৃন্দ। মানববন্ধনে ছাত্রদল নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট