1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ-৪ আসনে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

বকশীগঞ্জ হাসপাতাল কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম সহ দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে জামালপুর জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের চিকিৎসা সেবার মান ও বিভিন্ন বিষয় নিয়ে রোগী ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এসম তিনি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আমি জামালপুর জেলা সিভিল সার্জন হিসেবে সদ্য যোগদান করেছি। সারা জেলার চিকিৎসা সেবার গুণগতমানে পরিবর্তন আসবে।

আমাদের চিকিৎসক ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রোগীদের অহেতুক হয়রানি করা বা সেবার ঘাটতি না পড়ে। তবে বকশীগঞ্জ একটি পিছিয়ে পড়া উপজেলা। এই উপজেলার বেশির ভাগ মানুষ দরিদ্র তাই এই উপজেলায় স্বাস্থ্য সেবার মান বাড়ানো ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট