1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে শিলিগুড়ির অর্থনীতি সংকটে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
শিলিগুড়ি

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের অভাবে চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। হোটেল, পরিবহন ও পর্যটন খাতের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় এই শিল্পগুলোতে ভয়াবহ মন্দা নেমে এসেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শিলিগুড়ির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। ভিসা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কালিম্পং যাওয়ার পথে বাংলাদেশি পর্যটকদের সাধারণত যাত্রা বিরতি দেখা যেত। কিন্তু এখন হোটেল ও পরিবহন খাতগুলো কার্যত পর্যটকশূন্য। স্থানীয় বাস সার্ভিস অপারেটর শিবপ্রসাদ ঘোষ জানান, “আগে শিলিগুড়ি-ঢাকা বাসগুলো বাংলাদেশি পর্যটকে পূর্ণ থাকত। কিন্তু বর্তমানে বাসগুলো একেবারে ফাঁকা।”

হোটেল ব্যবসায়ী বিপিন কুমার গুপ্তা বলেন, “বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি আমাদের আয়ের উৎসে সরাসরি আঘাত হেনেছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলে অনেকেই তাদের জীবিকা হারাবেন।” অপর ব্যবসায়ী বিকাশ দাস বলেন, “দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশই উপকৃত হবে। বর্তমান পরিস্থিতি শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও ক্ষতিকর।”

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা এই সংকটের মূল কারণ। ভিসা সংক্রান্ত জটিলতা এবং দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত থাকায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।

শিলিগুড়ির ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দুই দেশের মধ্যে চলমান সমস্যা দ্রুত সমাধান করা হয়। তারা বিশ্বাস করেন, ভিসা সমস্যার সমাধান এবং কূটনৈতিক আলোচনার পুনরায় সূচনা শিলিগুড়ির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শিলিগুড়ি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশপথ এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে বাংলাদেশি পর্যটকদের অভাবে এই অঞ্চল তার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা হারানোর শঙ্কায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট