1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের

বাংলাদেশে কারখানা স্থাপনের পরিকল্পনায় তুরস্কের ‘কেওসি হোল্ডিংস’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ‘কেওসি হোল্ডিংস’

বাংলাদেশে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ‘কেওসি হোল্ডিংস’। এই কারখানার মাধ্যমে বিভিন্ন দেশে নিজেদের কোম্পানিতে পণ্য সরবরাহের লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান কোম্পানির প্রেসিডেন্ট (ডিউরেবল ইউনিট) ফাতিহ কামাল এবিক্লিওগ্লু। বৈঠকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাতিহ কামাল এবিক্লিওগ্লু।

ফাতিহ বলেন, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদনের কারখানা স্থাপন করে। বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাবনার বিষয়ে তিনি উল্লেখ করেন, “আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে আছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।”

অধ্যাপক ইউনূস বাংলাদেশে উৎপাদন খাতে তুরস্কের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। তুরস্ক, ইউরোপ ও সারা বিশ্বে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করুন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজেই একটি সামগ্রিক বিনিয়োগ কেন্দ্র হতে পারে।”

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

তুরস্কের ‘কেওসি হোল্ডিংস’-এর বিনিয়োগ পরিকল্পনা বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট