1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার তল্লাশি: দুদক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলাদেশ-ব্যাংক,-দুদক

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার তল্লাশির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের কাছে পাঠানো এক চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী সায়েমুজ্জামানের বিভিন্ন মন্তব্যের বিষয়ে আপত্তি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণাপ্রসূত বিভিন্ন মন্তব্য করেছেন, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পরিচালক গত সপ্তাহে দুদক চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠান। চিঠির সঙ্গে কাজী সায়েমুজ্জামানের করা বিভিন্ন মন্তব্যও সংযুক্ত করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে আট সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকের লকারে অভিযান পরিচালনা করে। আদালতের অনুমোদন নিয়ে এই তল্লাশি চালানো হয়।

তবে অনুসন্ধানের পর দুদক জানায়, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ২৫ কর্মকর্তার নামে কোনো লকার খুঁজে পাওয়া যায়নি। অভিযানের নেতৃত্বে থাকা দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান বলেন, “বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালানো হয়, তবে তাদের নামে কোনো লকার পাওয়া যায়নি। তবে আরও বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের বিষয়ে আদালতের অনুমোদন নিয়ে পরবর্তী অভিযান চালানো হবে।”

দুদকের অভিযানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, “দুদকের দল একটি তালিকা নিয়ে এসেছিল এবং সেটি লকারের তালিকার সঙ্গে মিলিয়ে দেখে। কিন্তু তালিকায় থাকা ব্যক্তিদের নামে কোনো লকার পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক দুর্নীতির বিরুদ্ধে, তবে যেন কেউ অযথা হয়রানির শিকার না হন।”

এর আগে, গত ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছিল। সেই সম্পদ বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট