1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

বাকৃবিতে ফুল চুরির ঘটনায় তিন শিক্ষার্থীর শাস্তি: ইসকন মন্দিরে পুজায় ব্যবহার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
বাকৃবিতে ফুল চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হল থেকে তিন বস্তা ফুল চুরির অভিযোগে তিন শিক্ষার্থী শাস্তির মুখে পড়েছেন। চুরি করা ওই ফুলগুলো বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে অবস্থিত ‘ভক্তি কুটির ইসকন মন্দিরে’ পুষ্পাঅভিষেক পুজায় ব্যবহার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম ইসকন মন্দিরে সরেজমিনে গিয়ে চুরিকৃত ফুল শনাক্ত করেন। এ সময় তিনি একজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। এরপর বাকি দুই অভিযুক্ত শিক্ষার্থীকে ডেকে এনে প্রক্টরের কাছে হাজির করা হয়।

অভিযুক্ত তিন শিক্ষার্থীই তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেন।

শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, “সকালে হলের গার্ডরা ফুল চুরির বিষয়টি আমাকে জানায়। খোঁজ নিতে গিয়ে ইসকন মন্দিরে সেই ফুল শনাক্ত করি। সেখানে একজন শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। তিন শিক্ষার্থী মিলে হলের বাগান থেকে তিন বস্তা ফুল চুরি করে এবং তা মন্দিরের পুজায় ব্যবহার করে। একটি ধর্মীয় অনুষ্ঠান চুরি করা জিনিস দিয়ে করা যায় না।”

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ নাজমুল আহসান হলের এক শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। বাকিদের ছাত্রত্ব না থাকায় তাদের হলে থাকার অনুমতি বাতিল করা হয়েছে।

শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বলেন, “আমার হলের দুই শিক্ষার্থী এ ঘটনায় জড়িত ছিল। তাই তাদের রুম তালাবদ্ধ করা হয়েছে এবং হলে থাকার অনুমতি বাতিল করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “ধর্মীয় প্রার্থনা চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। অভিযুক্ত শিক্ষার্থীরা পরিণত বয়সের এবং এ ধরনের কাজ ক্ষমার অযোগ্য। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার মাধ্যমে বাকৃবি প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে, ধর্মীয় বা যেকোনো প্রতিষ্ঠানের প্রতি সম্মান রক্ষা করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট