1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

“বিতর্কিত কাজ পরিহার করুন, দলের ইমেজ অক্ষুণ্ন রাখুন: তারেক রহমান”

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, আমরা এখনো বিরোধী দলে আছি। সরকারি দলে নেই। যারা ভিন্ন কোনো উপলব্ধি থেকে দলকে ক্ষতিগ্রস্ত করছেন, তাদের এই আচরণ দলের ইমেজ নষ্ট করছে।”

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

তারেক রহমান বলেন, “কিছু সহকর্মীর মনে ভুল ধারণা জন্মেছে যে আমরা হয়তো সরকার গঠন করেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধারণা ভুল। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, এমন মনে করা অযৌক্তিক। আসন্ন নির্বাচন অত্যন্ত কঠিন হবে, এবং এখানে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। আমাদের এই ষড়যন্ত্র মোকাবিলায় ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শারমিন আক্তারের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বিএনপি ৩১ দফা প্রণয়ন করেছে দেশের মানুষের ইচ্ছা এবং স্বার্থকে মাথায় রেখে। তবে, যদি কোনো দফা জনগণের স্বার্থে আরও ভালো হয় এবং আমাদের লক্ষ্য ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আমরা তা গ্রহণ করব। এ ক্ষেত্রে আমাদের মূল প্রতিশ্রুতি জনগণের কল্যাণ।”

চট্টগ্রাম বিভাগের ১০টি সাংগঠনিক জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮৫৯ জন নেতা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্দেশ্য ছিল দলীয় কর্মীদের সুসংগঠিত করা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা।

কর্মশালার শেষ পর্যায়ে তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ঠাণ্ডা মাথায় চিন্তা করুন। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ধৈর্য ধরে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট