1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

বিশ্বব্যাংক ও এডিবি থেকে বাজেট সহায়তায় ১.১ বিলিয়ন ডলার ডিসেম্বরেই আসছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
রেমিট্যান্স

অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে মোট ১.১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে। এ অর্থ দেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দিচ্ছে। গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট কর্মসূচির আওতায় এ সহায়তা অনুমোদিত হয়। সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের সফল সংস্কার কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এ অর্থ দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংক বাজেট সহায়তার পাশাপাশি আরও দুটি খাতে প্রকল্প সহায়তা অনুমোদন করেছে, স্বাস্থ্য ও পুষ্টি খাত: ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলার, চট্টগ্রামের পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন: ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসন কার্যক্রম, উপপ্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি প্রণীত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহায়তা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে গতি আনবে এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়ক হবে। বিশেষত সবুজ অর্থনীতি এবং জলবায়ু সহনশীল উন্নয়নে এ অর্থ ব্যবহৃত হবে।

এই বাজেট সহায়তা চলতি মাসের মধ্যেই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট