1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সানাউল্লাহকে দোকানঘর উপহার দিলেন জেলা প্রশাসক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সানাউল্লাহকে দোকানঘর উপহার দিলেন জেলা প্রশাসক

পিরোজপুরের জিয়ানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবক সানাউল্লাহ (২০) কে জমিসহ একটি দোকানঘর উপহার দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে সানাউল্লাহর হাতে জমিসহ দোকানঘর হস্তান্তর করা হয়। এ সময় সানাউল্লাহর নতুন দোকানে প্রয়োজনীয় মালামালও প্রদান করা হয়।

সানাউল্লাহ জিয়ানগর উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ০৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সেখানে ডান হাতে গুলিবিদ্ধ হন। আহত হওয়ার পর দুই দফা অস্ত্রোপচার করা হলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে জিয়ানগর উপজেলার চাড়াখালী আদর্শ গ্রামের সামনের সড়কের পাশে সানাউল্লাহর নামে এক খণ্ড জমি বরাদ্দ দেওয়া হয়। সেই জমিতে একটি দোকানঘর নির্মাণ করে মালামালসহ সেটি তার হাতে তুলে দেওয়া হয়।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

সানাউল্লাহ ও তার পরিবার জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন। তিনি বলেন, “এই দোকান আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। আমি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।”

পিরোজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ সমাজে মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট