1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

ভারতে রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠানে বয়কট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
রেজওয়ানা চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একটি অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। বাংলাদেশের এই খ্যাতিমান শিল্পীর ২৮ ডিসেম্বর কলকাতার মধ্যমগ্রামের সুভাষ ময়দানে আয়োজিত পরিবেশ সচেতনতার মেলায় গান পরিবেশনার কথা থাকলেও, একাংশের বিরোধিতার কারণে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা।

মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠানে বয়কটের আহ্বান জানিয়েছে। ভাইরাল হওয়া এক পোস্টে লেখা হয়েছে, “একজন ভারতীয় নাগরিক হিসেবে অনুরোধ করছি, বাংলাদেশের কোনো শিল্পীকে অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া না হোক। আগে দেশ, তারপর সব।”

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, “যদি রেজওয়ানা চৌধুরী এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন, তবে আমরা পরিবেশ মেলা বয়কট করব।”

মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বলেন, “শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা যে কোনো দেশের শিল্পীকে শ্রদ্ধা করি। কিছু মানুষ যদি বিভাজনে বিশ্বাস করেন, সেটা তাদের মতামত। তবে, এটি সঠিক নয়।” তিনি আরও জানান, এ বিষয়ে পৌরসভার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি জানানো হয়নি।

এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সঙ্গীতপ্রেমীরা বলছেন, এই ধরনের বিরোধিতা বাঙালি সংস্কৃতির ঐক্য ও সার্বজনীনতাকে আঘাত করছে। রেজওয়ানা চৌধুরী বন্যা আন্তর্জাতিক মঞ্চে বাঙালি গানের একজন প্রভাবশালী দূত। তাকে ঘিরে এমন আচরণ সংস্কৃতির পরম্পরার বিপরীতে।

মধ্যমগ্রামের পরিবেশ সচেতনতার মেলার উদ্বোধনী দিনে রেজওয়ানা চৌধুরীর পারফরম্যান্স এখন পর্যন্ত নিশ্চিত থাকলেও, বয়কটের ডাক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিষয়টি নিয়ে আয়োজকরা এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট