1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি চলবে না: রাশেদ খাঁন খুলনার দিঘলিয়ায় সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি, থানায় জিডি অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু

ভারত থেকে ২৪৬৯০ টন চাল আসছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
চালের-আড়ৎ

ভারত থেকে আমদানি করা ২৪,৬৯০ টন সেদ্ধ চালের প্রথম চালান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে পৌঁছাবে। উন্মুক্ত দরপত্রের আওতায় এ চাল আমদানি করা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর ভারত থেকে আসা চালের প্রথম চালান। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চালটি বহনকারী “এমভি তানাইস ড্রিম” নামের জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গত ১১ নভেম্বর করা ৩৮১ নম্বর চুক্তির আওতায় এ চালানটি দেশে আসছে। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাহাজটি বন্দরে পৌঁছানোর পর এর মধ্যে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা চালানো হবে। পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ চালানের পর আরও চাল আমদানি হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ভারত থেকে এ চাল আসার ফলে দেশের খাদ্য মজুদ আরও শক্তিশালী হবে এবং এটি বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের এই উদ্যোগ খাদ্য সরবরাহ ব্যবস্থা কার্যকর রাখতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট