1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
ভালুকা মডেল থানা

ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক ঘটনায় ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ এবং ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ছিল স্বামীর লাশ। পুলিশের ধারণা, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে এই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রত্না বেগম (৩০) এবং কামরুল ইসলাম (৩৫)। রত্না পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং কামরুল একই ইউনিয়নের বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল হুদা খান জানান, অন্তঃসত্ত্বা রত্নার দ্বিতীয় সন্তানের প্রসবের সময় নিকটবর্তী হওয়ায় শুক্রবার দুপুরে কামরুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পালগাঁও আসেন। রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে নানীর কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের একটি ঘরে ঘুমাতে যান।

রাত ১০টার দিকে শিশুটি কান্না শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেন। দরজা না খোলায় সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ এবং পাশেই গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় কামরুলের লাশ দেখতে পান।

পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি সামছুল হুদা খান জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে এই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট