1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

মাজার ও দরগাহে হামলা: ৪৪টি ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
মাজারে হামলা

দেশে গত ৪ আগস্ট থেকে পরবর্তী সাড়ে পাঁচ মাসে ৪০টি মাজার, সুফি সমাধিস্থল ও দরগাহে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলোর মধ্যে ভাঙচুর, ভক্তদের ওপর আক্রমণ, সম্পদ লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, প্রতিটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাজারে হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকায়। বিভাগভিত্তিক হামলার সংখ্যা, ঢাকা বিভাগ: ১৭টি, চট্টগ্রাম বিভাগ: ১০টি, ময়মনসিংহ বিভাগ: ৭টি (শেরপুর জেলায় একটি মাজারেই চারবার হামলা)।

হামলার ঘটনায় ভুক্তভোগী ও পুলিশের পক্ষ থেকে, ১৫টি মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে, ১৩টি মামলা ও ২৯টি জিডির তদন্ত চলছে।

পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপস শাখার উপমহাপরিদর্শক রেজাউল করিম জানান, প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়,  দেশের মাজার ও দরগাহগুলোর সুরক্ষার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। স্থানীয় বিবদমান পক্ষগুলোর সঙ্গে শান্তি আলোচনা আয়োজনের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মাজারে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মাজার ও দরগাহে হামলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাওয়ালি গানের আসরে হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সরকার মাজার, সুফি সমাধিস্থল ও দরগাহগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশের সব ইউনিটকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট