1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগ করে জামিনে মুক্তি পেলেন শুভ পাঠান ও হৃদয়সহ অনেকেই

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
মুক্তি পেলেন শুভ পাঠান ও হৃদয়সহ অনেকেই

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় দীর্ঘ এক মাসের অধিক কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠানসহ আরও কয়েকজন।

জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার আহ্বায়ক, আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম শুভ পাঠানের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও জামিন পেয়েছেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সদস্য সচিব রিপন হোসেন হৃদয়, শহর যুবদল নেতা মোঃ মাছুম, জুটন মিয়া এবং মোঃ রাজুসহ আরও অনেকে।

জামালপুর জেলা কারাগার থেকে মুক্তির পর শুভ পাঠান ও তার সহযোদ্ধাদের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় নেতৃবৃন্দ তাদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট