1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে টোকাইয়ের কব্জি বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব (১৩) নামের এক টোকাইয়ের ডান হাতের কজ্বি থেকে আঙুল উড়ে গেছে। এছাড়াও তার বাম হাত ও তলপেটে আঘাত পেয়েছেন। আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে। গতকাল রোববার (৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামপুর বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা একটি ছেলে বিস্ফোরণে আহত হয়েছেন। তবে কি? বিস্ফোরণ হয়েছে তারা বলতে পারছে না। আহত সজিব জানান, ময়লার বাগাড়ের আমি সাদা বলের মতো একটি বস্তু পাই। পরে টান দিলে সেটা ফুটে গেছে। সজিবের পিতা রাজু শেখ বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে আসি। আমার সাথে রয়েছে দুই ছেলে। তবে আমি জায়গাটি চিনি না। কি বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমা জাতীয় বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে। গোপনাঙ্গে আঘাত রয়েছে। রোগীর অবস্থা খুবই সংকীর্ণ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি।
এ বিষয়ে সদর থানায় ওসি (তদন্ত)সজিব দে বলেন, আমি বিষয় টা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট