1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
বিএনপি নেতার কম্বল বিতরণ

শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। তার উদ্যোগে রবিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জ শহরের যোগনীঘাট এলাকায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতের কষ্ট লাঘবে হাতে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন অসহায় মানুষগুলো। তাদের মুখে হাসি ফুটে ওঠে, যা দেখে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই কামরুজ্জামান রতনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তার এই উদারতা শীতের কষ্ট অনেকটাই কমিয়ে দেবে।”

স্থানীয়রা জানান, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন শীতার্ত মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই এই সহায়তা শুরু করেছেন। তার মতো শহরের অন্যান্য বিত্তবানরাও যদি এগিয়ে আসেন, তাহলে শীতের কষ্ট থেকে সাধারণ মানুষ অনেকটাই মুক্তি পাবে।

কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ। নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নিজ হাতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল আলম সরকার, বিএনপি নেতা মো. জুনায়েদ, শান্ত, মাসুদ, আবু তাহের, আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শুধু একটি সামাজিক কাজ নয়, বরং এটি মানুষের প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত। বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।

কামরুজ্জামান রতনের এই উদ্যোগ মুন্সীগঞ্জের শীতার্ত মানুষের মনে সাময়িক হলেও কিছুটা উষ্ণতা এনে দিয়েছে। এটি নিঃসন্দেহে একটি মানবিক ও উদাহরণযোগ্য কাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট