1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মেষ্টা ইউনিয়নের কে সেই ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা নাজমুল হক বাবু

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা নাজমুল হক বাবু

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ১৩নং ওয়ার্ডের চেয়ারম্যান নাজমুল হক বাবুর বিরুদ্ধে উঠে এসেছে একাধিক ভয়ংকর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী প্রভাব খাটিয়ে সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছেন।

নাজমুল হক বাবু জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে এলাকায় একক আধিপত্য বিস্তার করেছেন। স্থানীয়দের অভিযোগ, তার তত্ত্বাবধানে মেষ্টা ইউনিয়নে গ্রাম্য শালিস-বৈঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের নামে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকা।

২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার অভিযোগ রয়েছে নাজমুল হক বাবুর বিরুদ্ধে। তৎকালীন সময়ে তার নেতৃত্বে হাজিপুর বাজারে বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। তিনি প্রকাশ্যে জিয়াউর রহমানের ছবি পোড়ানোর পাশাপাশি অশ্লীল ভাষায় গালমন্দ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নাজমুল হক বাবু হাজিপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি থাকাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি করেন বলে অভিযোগ উঠেছে। তিনি বিদ্যালয়ের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও হাজিপুর বাজার উন্নয়ন ফান্ডের অর্থের অপচয় এবং আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাজমুল হক বাবুর নেতৃত্বে গড়ে তোলা ক্যাডার বাহিনী এলাকার সাধারণ মানুষের ওপর হামলা, মামলা এবং নির্যাতন চালিয়েছে। স্থানীয়দের অভিযোগ, তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।

নাজমুল হক বাবু ছাত্র আন্দোলন দমনে নীলনকশা তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিশ্চিত করেছেন, ছাত্র জনতা যেন রাজপথে নামতে না পারে। তার নির্দেশনায় একাধিকবার ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

জামালপুর সদর উপজেলায় অনেক ইউপি চেয়ারম্যান কর্মস্থল থেকে গা ঢাকা দিলেও নাজমুল হক বাবু এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নাজমুল হক বাবুর বিরুদ্ধে আনীত এই অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার অপকর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতির টাকার উৎস খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট