1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ১

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু মিয়া নামে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বারই পটল এলাকার সরিষাবাড়ি-দিগপাইত সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকে চালকের নাম মো. আশরাফুল ইসলাম। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং আহত বাবু মিয়া একই এলাকার সাব্বির হোসেনের ছেলে। তারা গভীর নলকূপ স্থাপনের কাজ করেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই নলকূপ মিস্ত্রী মোটরসাইকেল যোগে জামালপুর শহর থেকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার যাচ্ছিলেন। পথি মধ্যে মহাদান ইউনিয়নের বারই পটল এলাকার মকবুল শেখের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে
নারিকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল চালক আশরাফুল মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বাবু মিয়া নামে এক আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট