1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

৫ জানুয়ারি-২০২৫ ভোট গ্রহণ

ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং খুলনা-৩৫৮) এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশের ফলে পূর্বের ঘোষিত তফসীল অনুযায়ী মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ি ৫ জানুয়ারি ২০২৫ ভোট গ্রহনের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর মোচিক/এমডিসেল-০৭/২৩৬২ সূত্র মোতাবেক মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। নির্বাচন স্থগিত আদেশের ফলে শ্রমিক অসন্তোষ এবং চলমান উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বিভাগীয় শ্রম আদালত রাজশাহী এর বিজ্ঞ আইনজীবীর আইনি মতামত, বিএসএফআইসি সদর দপ্তরের মৌখিক পরামর্শ এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩য় অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট