1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষে বিশ্বজ্বালানি বাজারে বিশাল অস্থিরতা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিল হাইকোর্ট ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ষষ্ঠ দিনে, তেহরানে হাজারের বেশি নিহত শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত অন্তত ১০ কাহারোলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত অনুমোদন ছাড়া মিষ্টি উৎপাদন: ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনি, দুই যুবকের মৃত্যু ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণে ১০০ একর জমি বাড়ানোর পরিকল্পনা ক্যান্সার আক্রান্ত গৌতম দে-কে পৌরসভার আর্থিক সহায়তা, পাশে থাকার আশ্বাস প্রশাসকের খুলনার দিঘলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আলম চৌধুরী বহিষ্কার

মৌ এর ‘সোনার সিন্দুক’-এ রহস্যময় দ্বৈত চরিত্রে চমক!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
সাদিয়া ইসলাম মৌ

দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন। এবার তিনি অভিনয় করেছেন বিটিভির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’-এ। নাটকটি রচনা করেছেন আলী ইমরান, চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন বুলু এবং প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

‘সোনার সিন্দুক’ নাটকের গল্প আবর্তিত হয়েছে অলংকারপুরের জমিদারবাড়িকে ঘিরে। জমিদার রাজা চৌধুরীর উইল অনুযায়ী, গ্রামের স্কুল, মসজিদ এবং মাদ্রাসা ট্রাস্টের অর্থে পরিচালিত হয়। জমিদারবাড়ির উত্তরাধিকারী সোহেল চৌধুরী বিদেশে পড়াশোনা শেষে সদ্যবিবাহিত স্ত্রী উপমাকে নিয়ে দেশে ফিরে আসেন। ট্রাস্টের শর্ত অনুযায়ী, সোহেল সোনার একটি সিন্দুক এবং ট্রাস্টের টাকা পায়।

উপমা সিন্দুক খুলতে অস্থির হয়ে ওঠে এবং একসময় সিন্দুক খুলে টাকাপয়সা ও সোনা দ্বিগুণ হয়ে যায়। পরবর্তীতে উপমা নিজেকে আরও সুন্দর করতে সিন্দুকের ভেতরে ঢুকে যায়, যার ফলে সোহেল একই চেহারার দুজন উপমাকে দেখতে পেয়ে চমকে যায়। জমিদারবাড়ির অদ্ভুত এই রহস্য ঘিরেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

‘সোনার সিন্দুক’ নাটকে মৌকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে অভিনয় নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “আমার খুব কম অভিনয় করা হয়। গল্প পছন্দ হলে তবেই অভিনয় করি। এই নাটকের গল্পটি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। দ্বৈত চরিত্রে অভিনয়ের আলাদা চ্যালেঞ্জ রয়েছে এবং এটি করতে পেরে ভালো লেগেছে।”

মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। নাটকটিতে আরও আছেন আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান এবং তাবাসসুম মিথিলা।

‘সোনার সিন্দুক’ নাটকটি ২৫ ডিসেম্বর বিটিভির হীরকজয়ন্তী উপলক্ষে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে। বিশেষ এই নাটক নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা তুঙ্গে।

মৌ জানিয়েছেন, নাটকের চমৎকার গল্প এবং বিটিভির মতো দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যমে কাজ করতে পারাটা তার জন্য ভীষণ আনন্দের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট