1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

যমুনা রেলসেতুর নাম পরিবর্তন: ‘বঙ্গবন্ধু রেলসেতু’ থেকে ‘যমুনা রেলসেতু’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
যমুনা-রেলসেতু

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করা হয়েছে। দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু নামটি বাতিল করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেলসেতু’। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন রোববার (২২ ডিসেম্বর) এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন।

মহাপরিচালক জানান, যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর নতুন নাম এখন থেকে ‘যমুনা রেলসেতু’ হিসেবে পরিচিত হবে। তিনি আরও বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে এই রেলসেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার, অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামও এই রেলসেতুর পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছিলেন যে, স্থানীয় এলাকাগুলোর নাম অনুসারে ভবিষ্যতে বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। এই সিদ্ধান্তের পরই যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে, ২০২০ সালের ৩ মার্চ, বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পাশে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছিল। এই প্রকল্পে খরচ ধরা হয়েছিল ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট