1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশগুলোর তালিকায় ভারত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশগুলোর তালিকায় ভারত

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতসহ আরও ছয়টি দেশকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।

আইসিইর অভিযোগ, এসব দেশ সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে।

আইসিইর তথ্যমতে, যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসী বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ভারতীয় নাগরিকও অন্তর্ভুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে আটক হয়েছেন।

যদিও অনেক ভারতীয় অভিবাসী তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছেন, তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে হন্ডুরাস, যাদের ২ লাখ ৬১ হাজার নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ৩৭ হাজার ৯০৮ জন অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে, আর ভারত রয়েছে তালিকার ১৩তম স্থানে।

এই সিদ্ধান্ত ভারতসহ তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিইর পদক্ষেপ অভিবাসন প্রক্রিয়ায় আরও জটিলতা সৃষ্টি করতে পারে এবং এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সাম্প্রতিক এই পদক্ষেপ বৈধ অভিবাসন প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতসহ তালিকাভুক্ত দেশগুলোর জন্য এই সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট