1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ভাণ্ডারিয়ার সমাবেশে চরমোনাই পীরের কঠোর হুঁশিয়ারি কাহারোলে কাব হলিডে ২০২৫ অনুষ্ঠিত: ৩০ বিদ্যালয়ের ২৫০ কাব স্কাউটসের অংশগ্রহণ আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: ঝিনাইদহ জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

রংপুরসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুর: রংপুরসহ আশপাশের এলাকায় সোমবার (১৬ নভেম্বর) রাতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে হওয়া এই ভূমিকম্প প্রায় ৩ সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ে, যা রাজধানী ঢাকা থেকে ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় মৃদু কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুর আবহাওয়া অফিস জানায়, ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে ভূমিকম্পের নির্দিষ্ট স্থায়ী সময় ও বিশ্লেষণ এখনও পাওয়া যায়নি।

এই ভূমিকম্প ক্ষয়ক্ষতি না করলেও ভূকম্পনের মাত্রা এবং উৎপত্তি সম্পর্কে সচেতন থাকতে আবহাওয়া অফিস সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট