1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ-৪ আসনে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে

রংপুরের পীরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আসলাম খান, তিনি সাতক্ষীরার কালীগঞ্জ এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাস বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির সামনে যাত্রী নামানোর সময়, পেছন থেকে আসা আরেকটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আসলাম খান মারা যান।

বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ চালায়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয় প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট