1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

শফিকুর সভাপতি ও জাহিদুল সম্পাদক নির্বাচিত, মোচিক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
জাহিদুল ইসলাম জাহিদ সাধারন সম্পাদক বামে, সভাপতি শফিকুর রহমান রিংকু ডানে।
জাহিদুল ইসলাম জাহিদ সাধারন সম্পাদক বামে, সভাপতি শফিকুর রহমান রিংকু ডানে।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারী ফলাফলে সভাপতি পদে শফিকুর রহমান রিংকু, জাহিদুল ইসলাম জাহিদ সাধারন সম্পাদক ও ইমরান হোসেন সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার রাইনুল ইসলাম জানান, রোববার চিনিকলের অভ্যান্তরে মাধ্যমিক স্কুল ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে- সভাপতি পদে- ছাতা প্রতিকে শফিকুর রহমান রিংকু (৩৭১ ভোট) পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম আতিয়ার রহমান পেয়েছেন (১৩৬ ভোট)। সাধারন সম্পাদক পদে- খেজুরগাছ প্রতিকে জাহিদুল ইমলাম জাহিদ (৩৭১ ভোট) পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম শাহাবুদ্দিন

পেয়েছেন (১৩২ ভোট)। সাংগাঠনিক সম্পাদক পদে- ফুটবল প্রতিকে ইমরান হোসেন (৪৪২ ভোট) পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম মশিয়ার রহমান পেয়েছেন (১৩২ ভোট)।

এ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ২টি পদে- শাহার আলী (৩২০ ভোট) ও শাহাদ আলী (২৭৭ ভোট), সহ-সাধারন সম্পাদক ২টি পদে- কামরুজ্জামান (৩১২ ভোট) ও মিলন বিশ্বাস (২৭৮ ভোট), কোষাধাক্ষ পদে- এস এম নাজমুস শাকির (২১৮ ভোট), দপ্তর সম্পাদক পদে- সাইফুল ইসলাম (৩০২ ভোট), প্রচার সম্পাদক পদে- জাহিদুল ইসলাম (৩১১ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- তরিকুল ইসলাম (২৯০ ভোট) পেয়ে নির্বাচিত হন। এছাড়া সদস্য পদের মধ্যে- আগেই রিয়াজ উদ্দিন ও ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সহ মোট ১০ জন নির্বাচিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯১ জন। মোট ভোট পুল হয়েছে- ৫৮০ টি।

দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস জানান, কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারে মোট ২৩টি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তিনি জানান, গত ২৫ ডিসেম্বর তফসিল ঘোষনার পর নানা জটিলতায় ৩০ ডিসেম্বর ভোট স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ১লা জানুয়ারি ওই স্থগিত আদেশ প্রত্যাহার করে ঘোষিত তফসীল অনুযায়ীই ভোট গ্রহনের সিদ্ধান্ত হয়। ভোটগ্রহণ চলাকালে তিনি গনমাধ্যমকর্মীদের জানান, এবারের নির্বাচন পর্যবেক্ষনে শ্রম অধিদপ্তরের কোন প্রতিনিধি না আসলেও স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বশেষ সকলের সার্বিক সহযোগীতায় একটি সুষ্ট নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে বলে যোগ করেন তিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট