1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

শিক্ষা সফরে আর যেতে পারলো না শিক্ষার্থী রাশেদুল

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরের, সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে মাথা বের করে রাখা অবস্থায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পিকনিকে যাওয়ার পথে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাশেদুল সরিষাবাড়ী উপজেলার আদ্রা গ্রামের সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়,শনিবার সকালে স্কুল থেকে গাজীপুর সাফারি পার্কে দুইটি বাস পিকনিকে যাচ্ছিলো। সোনাকান্দর মোড় এলাকায় পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করে রাশেদুল। এ সময় ওই সড়কে থাকা কাঁঠাল গাছের সঙ্গে মাথায় ধাক্কা লাগে তার। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাশেদুল।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট