1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

শীর্ষ সন্ত্রাসী শাহ নেওয়াজের গ্রেফতার ও ক্রসফায়ারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
মানববন্ধন

বন্দরের উত্তর অঞ্চলের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসার গডফাদার শাহ নেওয়াজসহ তার বাহিনীকে দ্রুত গ্রেফতার ও ক্রসফায়ারে দেয়ার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নাসিক ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ হোসেন। সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাঈদ সানি।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মো. টুকুন, মো. রিদয়, নিলয়, পিয়াস, সাঈদ, মো. মনির, শাহ আলমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহ নেওয়াজ কোনো দলের প্রকৃত নেতা নন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসর হয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি দখল করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এছাড়াও মাদক ব্যবসায়ী ও অপরাধীদের নিয়ে সিন্ডিকেট গড়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

তারা আরও বলেন, শাহ নেওয়াজ ২০০৪ সালে ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন মামলায় কারাভোগের ইতিহাস রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা, চাঁদাবাজি ও জোর-জুলুম করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

বক্তারা শাহ নেওয়াজকে “মাদক ও সন্ত্রাসের গডফাদার” আখ্যা দিয়ে বলেন, জনগণের জানমালের সুরক্ষায় তাকে এবং তার বাহিনীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, এলাকাবাসী সব সময় মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থানে ছিল এবং থাকবে। তারা শাহ নেওয়াজের মতো অপরাধীদের বিরুদ্ধে আরও সোচ্চার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই মানববন্ধন স্থানীয় জনগণের একাত্মতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠে। বক্তারা আশাবাদী, তাদের দাবি পূরণে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট