1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জেের গজারিয়ায় অবস্থান কর্মসূচি।

গজারিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় শ্রমিকদের চাকরি থেকে ছাটাই করার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করছে প্রায় দুই শতাধিক শ্রমিক। আজ (২৭ নভেম্বর) বুধবার সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাসে পুরান বাউশিয়া এলাকায় “হাসান রাবার” ফ্যাক্টরির একটি কারখানার কাজ বন্ধ রেখে মূল গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করছে শ্রমিকরা।

কারখানার শ্রমিকদের অভিযোগ যে, গত ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরি সিও এর পদত্যাগসহ বেতনের বৈষম্য নিরসনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

অন্যদিকে মালিক পক্ষের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আন্দোলন থেকে সরে গিয়ে শান্তিপূর্ণভাবে কাজ শুরু করেন। কিন্তু আচমকা মালিকপক্ষ আন্দোলনরত শ্রমিকদের তালিকা প্রনয়ণ করে বিভিন্ন কারণে তাদেরকে চাকরিচ্যুত করেছেন বলে জানা যায়। এমন কি তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ শ্রমিকদের। অতঃপর বিষয়টি নিয়ে কারখানার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, সকালে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছেন ইতিমধ্যে অনেকগুলো নিয়ম ভঙ্গ করেছে শ্রমিকরা। গত কিছু দিন আগে উপজেলা প্রায় সব জায়গায় বিদ্যুৎ ছিল না, তাই ওই সময়ে গজারিয়ার সকল কারখানার বন্ধ ছিল। তাদের নিয়ম এরকম কাজ বন্ধ থাকলে পরবর্তীতে তারা এডজাস্ট করে নেবেন। কিন্ত এটা যেন এডজাস্ট না করে সেজন্য এক শ্রমিক অন্য শ্রমিকদের উত্তেজিত করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, কেউ যদি কারখানার নিয়ম ভঙ্গ করে বা জড়িত হয়ে থাকেন, তবে কারখানার কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করে তাহলে আমাদের বক্তব্য নেই। ঘটনা স্থলে আমার প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত আছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট