1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও ককটেল বিস্ফোরণ, পুড়ে গেল আসবাবপত্র ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের থাড রাডার ধ্বংস, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ঝুটের গুদামে আহত ৩ হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

সাগরে লঘুচাপের আশঙ্কা নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর।

মেহেদী হাসান
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরো জানা যায় যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামীকাল রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট