1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনি, দুই যুবকের মৃত্যু ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণে ১০০ একর জমি বাড়ানোর পরিকল্পনা ক্যান্সার আক্রান্ত গৌতম দে-কে পৌরসভার আর্থিক সহায়তা, পাশে থাকার আশ্বাস প্রশাসকের খুলনার দিঘলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আলম চৌধুরী বহিষ্কার টঙ্গীবাড়ীর দিঘিরপাড় মাছ বাজারে নৌ পুলিশের অভিযান, ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধন ও সনদ বহালের দাবি দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, উত্তাল পথের বাজার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের

সাবেক দুই এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমান। ছবি: সংগৃহীত
আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক দুই চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান।

হাফিজুর রহমানের অভিযোগ, তাকে বেআইনিভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যথাযথভাবে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এনবিআরের আরও তিন সাবেক কর্মকর্তা—সুরাইয়া পারভীন শেলী, ঈদতাজুল ইসলাম ও রায়হানুল ইসলাম ভূঁইয়াকেও আসামি করা হয়েছে।

মামলাটি গত নভেম্বরে তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে দায়ের করা হয় এবং আদালত ৩ ফেব্রুয়ারি এটি মামলা হিসেবে গ্রহণ করেন। আগামী ৩ মার্চ প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০১৬ সালের ২৮ নভেম্বর হাফিজুর রহমানকে বেআইনিভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে রায় নিজের পক্ষে পান। কিন্তু তার অবসরের সময় পর্যন্ত কালক্ষেপণ করে ২০২৩ সালের ৩০ নভেম্বর তাকে পুনর্বহাল করা হলেও প্রাপ্য পদোন্নতি দেওয়া হয়নি।

হাফিজুর রহমানের আইনজীবী মো. আব্বাস উদ্দীন জানান, ৩ ফেব্রুয়ারি আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের সমন জারি করেছেন। এক নম্বর আসামি আবু হেনা মো. রহমাতুল মুনিমের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে নজিবুর রহমান বর্তমানে কারাগারে আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট