1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

স্বৈরাচার পতনের পরও বন্দর এলাকায় সক্রিয় যুবলীগের সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর মনে করা হয়েছিল, বন্দর এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব থেমে যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্থানীয় বিএনপির নেতাদের ম্যানেজ করে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে যুবলীগের নেতারা। এর মধ্যে সবচেয়ে আলোচিত বন্দর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শেখ হাসিনা সরকার পতনের পরও বন্দরে কাজী জহির তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্বৈরাচার শেখ হাসিনা, মন্ত্রী, ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা পালিয়ে গেলেও নারায়ণগঞ্জের শীর্ষ গডফাদার শামীম ওসমানের সহযোগী যুবলীগ নেতা কাজী জহির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে হাফেজ আনিছ হত্যা মামলার আসামি কাজী জহিরকে বন্দরের থানা পুলিশের নাকের ডগায় ঘুরতে দেখা গেলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায়ও কাজী জহিরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে যে সন্ত্রাসী হামলা চালানো হয়, তাতে উপস্থিত ছিলেন কাজী জহির। ওই হামলায় কাজী জহিরের সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইল্ল্যা উজ্জল রাবার বুলেটের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

বন্দর ২২নং ওয়ার্ড এলাকায় কাজী জহিরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, কাজী জহিরের এসব অপকর্ম চালিয়ে যেতে শামীম ওসমান ছাড়াও আজমীর ওসমান এবং পারভীন ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, কাজী জহিরের বিরুদ্ধে থানায় জমি দখলের অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ মনে করেছিল কাজী জহিরের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই মিলবে। কিন্তু এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কাজী জহির ও তার বাহিনী, এবং জমি দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা পুলিশকে জানিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। কাজী জহিরের বাহিনী এখনো আমাদের জমি দখল করছে। আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

বন্দর এলাকায় কাজী জহিরের তাণ্ডবের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তার ফলে যুবলীগ নেতা কাজী জহির আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, সরকার পরিবর্তনের পরও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বন্দরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট