1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

হবিগঞ্জে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
আটক এর প্রতিকি ছবি

হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণকালে এক আওয়ামী লীগ নেতাকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তি হলেন শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শামীম আহমেদ (৫৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় কালীবাড়ি রোড এলাকা থেকে উত্তেজিত জনতা তাকে আটক করে এবং সদর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, লিফলেট বিতরণের সময় জনতা উত্তেজিত হয়ে শামীম আহমেদকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা লুৎফুর রহমান বলেন, শামীম আহমেদ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়েছিলেন এবং কিছুদিন আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে তিনি পুনরায় বের হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করতে গেলে জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট