1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

১২+ ঘণ্টা গ্যাস থাকবে না যে সকল এলাকাগুলোতে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
তিতাস গ্যাস, গ্যাস সরবরাহ বন্ধ, লালবাগ গ্যাস সমস্যা, ইসলামবাগ গ্যাস সংকট, গ্যাস পাইপলাইন কাজ, গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিটি গেট স্টেশনের (সিজিএস) সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইরপাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বা গ্যাসের চাপ অনেক কমে যেতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এ সময় গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় ভোগান্তি এড়াতে এলাকাবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ এড়াতে এবং সঠিক তথ্য জানাতে তিতাস গ্যাসের হটলাইন নম্বর চালু থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট