1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের থাড রাডার ধ্বংস, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ঝুটের গুদামে আহত ৩ হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“২০২৪ সালে খুন ৫৪ সাংবাদিক, গাজায় ১৬, লেবাননে ২!”

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিক

২০২৪ সালে সারা বিশ্বে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে মোট ৫৪ জন সাংবাদিক খুন হয়েছেন। এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ)

আরএসএফের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী দায়ী। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায়, এবং ২ জন লেবাননে।

প্রতিবেদনে ফিলিস্তিনকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি দাবি করেছে, সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে চারটি মামলা দাখিল করেছে তারা।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন কর্মরত অবস্থায় মারা গেছেন।

আরএসএফের এই প্রতিবেদন অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের একজন মুখপাত্র বলেছেন, “কিছু সাংবাদিক বিমান হামলায় মারা যেতে পারে, তবে আরএসএফ যে সংখ্যা দাবি করছে তা সঠিক নয়।” তিনি আরও বলেন, “আমরা মনে করি আরএসএফের তথ্য বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য।”

রিপোর্টারস উইদাউট বর্ডারসের মতে, বিশ্বজুড়ে সাংবাদিকরা ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন। তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মহলকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সাংবাদিক হত্যার এ পরিসংখ্যান গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকারের জন্য এক অশনি সংকেত। বিশেষত যুদ্ধ কবলিত অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট