1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মনজুরুল ইসলামের ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির বিশাল জনসভা, ভোটারদের সমর্থন চান অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ খুলনার দিঘলিয়ায় বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী সহিংসতা: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে হামলা, ককটেল নিক্ষেপ ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী

২০২৫ সালের হজে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়া নিষিদ্ধ করল সৌদি সরকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
হজে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়া নিষিদ্ধ করল সৌদি সরকার

২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যেকোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য এই দুটি প্ল্যাটফর্মে নিবন্ধন চালু হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

এদিকে, হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রীরা তাদের পছন্দের প্যাকেজ নির্বাচন, ই-ওয়ালেট নিশ্চিতকরণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট